ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়েছে মোটরসাইকেল ও আসবাবপত্র

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

  ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়েছে মোটরসাইকেল ও আসবাবপত্র  

📰 প্রিন্ট নিউজ , JTV News Bangla

ফেনি,নিজস্ব প্রতিবেদক,

  ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের অফিস কার্যক্রম শেষে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৪টার দিকে ভবনের নিচতলায় আগুন লাগার বিষয়টি টের পান তারা। এ সময় নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে দ্রুত সবাই নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি। গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ কালবেলাকে জানান, “আমরা ওপরতলা থেকে নিচে নেমে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি। ফলে আগুন ছড়িয়ে পড়েনি। আগুনে সিঁড়িঘরে রাখা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।” তিনি আরও জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস কালবেলাকে বলেন, “গ্রামীণ ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ফেনীতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়েছে মোটরসাইকেল ও আসবাবপত্র

আপডেট সময় ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫