ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
-
Reporter Name - আপডেট সময় ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- ১১৯ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
ছবি সংগৃহীত
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার দুপুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে ডেকে পাঠানো হয়।
সূত্র মারফত এ তথ্য জানা গেলেও ঠিক কী কারণে এই তলব, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।
তবে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নয়াদিল্লি। গত সোমবার (১৫ ডিসেম্বর) তিনি ‘ভারত-বিরোধী শক্তিকে’ আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ওই হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে।
ভারত সরকার এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে—এটাই ভারতের প্রত্যাশা।
এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও নজরদারি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















