ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় জাসদের তীব্র নিন্দা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় জাসদের তীব্র নিন্দা

  ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা   সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও সাংবাদিক মঞ্জুল আলম পান্নাকে একই আইনে গ্রেফতার করে তিন মাসেরও বেশি সময় কারাবন্দি রাখা হয়েছিল, যা গণমাধ্যমের জন্য একটি ভয়াবহ দৃষ্টান্ত সৃষ্টি করেছে। জাসদ মনে করে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে দেশে প্রকৃত অর্থে গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা বিলুপ্ত হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমে মব হামলা, গায়ের জোরে দখল, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে দেশের সমগ্র গণমাধ্যমকে তথাকথিত ‘জাতীয় ঐকমত্যের অংশীদারদের’ একপাক্ষিক প্রচারযন্ত্রে পরিণত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের কলম ও মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের অনুপস্থিতি দেশে একটি নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করে জাসদ। জাসদ অবিলম্বে সাংবাদিক আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করে এবং গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর সকল প্রকার হয়রানি ও নিপীড়ন বন্ধের আহ্বান জানায়।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় জাসদের তীব্র নিন্দা

আপডেট সময় ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫