ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

বিজয় দিবসে ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিজয় দিবসে ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

  জেটিভি নিউজ বাংলা  ঢাকা | নিজস্ব প্রতিবেদক   বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে ছিল— ‘রাজাকারের চামড়া, তুলে নেবো আমরা’, ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ আরও নানা প্রতিবাদী বক্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিশাম আনোয়ার বলেন, “আমরা রাজাকারদের ঘৃণা করি। বিভিন্ন অপশক্তি রাজাকারদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে গোলাম আজম ও নিজামীরা। তাদের উত্তরসুরীরা এখন এই মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে বিরোধিতা করছে।” তিনি আরও বলেন, “আমরা দেখেছি, এ বছর ইসলামী ছাত্রশিবির তাদের ‘এ দেশের সূর্যসন্তান’ বলে কর্মসূচি করেছে। আমরা সেটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। তাই আজ বিজয় দিবসে আমরা গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছি।” প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

বিজয় দিবসে ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

আপডেট সময় ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫