ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

৫০ বছরেও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি: মিয়া গোলাম পরোয়ার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

৫০ বছরেও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি: মিয়া গোলাম পরোয়ার

  জেটিভি নিউজ বাংলা  স্টাফ রিপোর্টার | ঢাকা   বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীত নয়; বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকারের পূর্ণ বাস্তবায়ন। স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পার হলেও দেশের মানুষ এখনো সেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত যুব ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কামাল হোসাইন, কর্নেল (অব.) আবদুল বাতেন। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন, ড. আব্দুল মান্নান, অধ্যক্ষ আশরাফুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি আধিপত্যবাদী শক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর ফলেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত। তিনি ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আবারও প্রমাণ করেছে—বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম থাকবে। তবে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিজয়ের পূর্ণ স্বাদ পাওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীকে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। তার দাবি, পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে নয়, বরং ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তিনি অভিযোগ করেন, ভারত ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করছে, যা স্বাধীন বাংলাদেশের জন্য অপমানজনক। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এর আগেও তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তিনি সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা পর্যালোচনা এবং ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। উল্লেখ্য, বিজয় দিবসের সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উদ্বোধনে আয়োজিত যুব ম্যারাথনে রাজধানীর হাজারো তরুণ অংশগ্রহণ করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন

৫০ বছরেও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি: মিয়া গোলাম পরোয়ার

আপডেট সময় ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫