ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জবি প্রশাসনিক ভবন ঘেরাও করে আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীদের অবস্থান

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক  

জবি প্রশাসনিক ভবন ঘেরাও করে আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীদের অবস্থান

  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবন ঘেরাও করে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী প্রকল্প’-এ অবস্থানরত শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশেষ বৃত্তি নীতিমালা থেকে নিজেদের বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ওই বৃত্তিতে অন্তর্ভুক্তির দাবি করেন। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, বৃত্তি আমার অধিকার’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দেন। বাংলা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক বলেন, “আমরা আস-সুন্নাহ প্রকল্পে বিনা খরচে থাকি না। আমাদের নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হয়। তবুও আমাদের আবাসন অনিশ্চিত। যে কোনো সময় আমাদের বের করে দেওয়ার আশঙ্কা থাকে। এখন বিশেষ বৃত্তি থেকেও আমাদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।” ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, “আমরা প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—আমাদের তিন দফা দাবি না মানা হলে আমরা এখান থেকে সরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।” শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে— আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এ অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা, আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক না রেখে প্রয়োজনভিত্তিক করার লক্ষ্যে ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ নির্ভর শর্ত বাতিল করা এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত সব শর্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করা। এর আগে বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত শর্তগুলোকে অযৌক্তিক উল্লেখ করে সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীরা। একইসঙ্গে সোমবার ভিসি ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেন তারা। এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হল বা আবাসিক হল হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনের অবস্থান ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জবি প্রশাসনিক ভবন ঘেরাও করে আস-সুন্নাহ প্রকল্পের শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫