ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: মামলা, ৪ জন আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: মামলা, ৪ জন আটক

  নিজস্ব প্রতিবেদক | ঢাকা   রাজধানীর পল্টনের বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ। সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, মামলায় ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়। এদিকে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাচেষ্টার পেছনের উদ্দেশ্য ও ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: মামলা, ৪ জন আটক

আপডেট সময় ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫