ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

হত্যা চেষ্টার ঘটনায় বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র চলছে : আলতাফ হোসেন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

হত্যা চেষ্টার ঘটনায় বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র চলছে : আলতাফ হোসেন চৌধুরী

  পটুয়াখালী প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা   ঢাকায় সাম্প্রতিক একটি হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে দেওয়ার পরিকল্পিত অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, এ ষড়যন্ত্রের অংশ হিসেবে দলের শীর্ষ নেতা মির্জা আব্বাসকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, তবে বিএনপি এসব অপচেষ্টার কাছে কখনোই নতি স্বীকার করবে না। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালী সদর রোডে অবস্থিত শহীদ আলাউদ্দিন শিশু পার্কে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ঢাকায় ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে দায়ী করার যে চেষ্টা চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা যেমন সহজে ছাড় দেবে না, তেমনি বিএনপিও অন্যায় ও মিথ্যার কাছে মাথা নত করবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণই রাষ্ট্রক্ষমতার মূল উৎস। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই নেতা নির্বাচন করবে এবং সরকার গঠন করবে। তিনি দাবি করেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মানুষ কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখনো দলের কর্মকাণ্ডে সক্রিয় নন, তাদের সঙ্গে ধৈর্য ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। রাগারাগির পরিবর্তে ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে সবাইকে দলে ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

হত্যা চেষ্টার ঘটনায় বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র চলছে : আলতাফ হোসেন চৌধুরী

আপডেট সময় ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫