ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

হাদির ওপর গুলিতে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  

হাদির ওপর গুলিতে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে র‌্যাব। মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) তাকে সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-২ জানায়, আব্দুল হান্নান মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর। র‌্যাবের তদন্তে জানা গেছে, হান্নান গুলিবর্ষণের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত। ফয়সাল বর্তমানে পলাতক রয়েছে। র‌্যাব-২–এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে নম্বরটি নিশ্চিত করা হয়। গুলিবর্ষণে ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ৫৪-৬৩৭৫। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। কখনো মোটরসাইকেল বিক্রি, কখনো গ্যারেজে থাকার কথা বললেও কোনো প্রমাণ দিতে পারেননি। এছাড়া ফয়সাল করিম মাসুদকে চেনেন বলে স্বীকার করলেও সাম্প্রতিক যোগাযোগ নেই দাবি করেছেন হান্নান। তবে র‌্যাব কর্মকর্তারা বলছেন, ফয়সাল তার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্য পাওয়া যায়নি। র‌্যাবের মতে, বিস্তারিত জিজ্ঞাসাবাদে গুলিবর্ষণের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাকে ৫৪ ধারায় থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় চলার সময় মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখনো সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে গুলিতে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও মালিককে আটকের ঘটনাকে তদন্তের অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

হাদির ওপর গুলিতে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

আপডেট সময় ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫