ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ের উঠান বৈঠক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ের উঠান বৈঠক

  ঠাকুরগাঁও প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট মেয়ে মির্জা সাফারুহ ঠাকুরগাঁওয়ে একটি উঠান বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা সাফারুহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর বাবাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং এর প্রভাব তাঁদের পরিবারকেও বহন করতে হয়েছে। তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি ধর্মের নামে ভোট চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মতামত দেন যে ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত বিষয়। তিনি আরও বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোটারদের নিজস্ব বিবেচনা ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। নারীদের প্রসঙ্গে মির্জা সাফারুহ বিএনপির প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই কর্মসূচির লক্ষ্য নারীদের অর্থনৈতিক সহায়তা প্রদান। তিনি সমাজে নারীদের ভূমিকা প্রসঙ্গেও কথা বলেন এবং পরিবার ও সমাজ গঠনে নারীদের গুরুত্ব তুলে ধরেন। উঠান বৈঠকে বিএনপির মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভিনসহ ইউনিয়ন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের মেয়ের উঠান বৈঠক

আপডেট সময় ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫