ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

প্রাথমিক সন্দেহভাজন দ্রুত গ্রেপ্তার সম্ভব—ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রাথমিক সন্দেহভাজন দ্রুত গ্রেপ্তার সম্ভব—ডিএমপি কমিশনার   জেটিভি নিউজ বাংলা ১৩ ডিসেম্বর ২০২৫ ইং, ঢাকা, শনিবার   ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রাথমিক সন্দেহভাজনকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ অডিটরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, “আমরা মূল টার্গেটকে শনাক্ত করার চেষ্টা করছি। এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করছি, খুব শিগগিরই তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।” ঘটনার সঙ্গে জড়িত চক্রে কতজন রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তদন্তের অগ্রগতির ভিত্তিতে বিস্তারিত জানা যাবে।” সন্দেহভাজনের নাম প্রকাশের বিষয়ে তিনি জানান, তদন্তের স্বার্থে এখনই কোনো নাম বলা সম্ভব নয়। তবে এ ঘটনায় জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট ইউনিটগুলো মাঠে সক্রিয় রয়েছে এবং মামলার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
— জেটিভি নিউজ বাংলা (প্রিন্ট ভার্সন)  

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

প্রাথমিক সন্দেহভাজন দ্রুত গ্রেপ্তার সম্ভব—ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫