ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া দুর্বৃত্তদের পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

**প্রিন্ট ভার্সন

জেটিভি নিউজ বাংলা** নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া দুর্বৃত্তদের পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ স্টাফ রিপোর্ট: ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর বক্স কার্লভার্ট রোডের ডিয়ার টাওয়ারের সামনে এই হামলার ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের সদস্য মো. সাফিউর রহমান জেটিভি নিউজ বাংলাকে জানান, হামলাকারীরা পূর্ব থেকেই হাদিকে অনুসরণ করছিল এবং নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণের সময়ও তারা দলের সঙ্গে মিশে ছিল। প্রচারণায় অংশ নেওয়ার সময় তারা সবসময় মুখে মাস্ক রাখত, এমনকি পিআর টিম ছবি তুলতে চাইলে মাস্ক খুলতে অস্বীকৃতি জানিয়েছিল। সাফিউর রহমান আরও জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রচারণা শেষে হাদি ও তার সঙ্গীরা তিনটি রিকশায় হাইকোর্টমুখী হন। পথিমধ্যে মসজিদে নামাজ পড়ার সময় সন্দেহভাজন দুই যুবক বাইরে অপেক্ষা করে। নামাজ শেষে হাদি রিকশায় উঠতেই মোটরসাইকেলে এসে তার পাশে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে শরিফ ওসমান হাদি বাম কানের পাশে আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা বর্তমানে স্থিতিশীল। এই হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সমর্থকরা অভিযোগ করেছেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে হাদির ওপর নজরদারি করছিল এবং নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের আড়াল করেছিল। ঘটনাটির দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। — জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া দুর্বৃত্তদের পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ

আপডেট সময় ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫