ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা শরীয়তপুর, ১২ ডিসেম্বর ২০২৫   প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।” তিনি আরও জানান, অনৈতিক দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “পতিত স্বৈরাচারের দল হিসেবে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে। শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের পরিবর্তে তারা রাইফেল-পিস্তল হাতে নিয়ে নিরীহ তরুণদের ওপর হামলার পথ বেছে নিয়েছে।” তিনি অভিযোগ করে বলেন, “তারা ভেবেছিল অনেককে খুন করলে সবাই আবারও ১৫ বছর চুপ থাকবে। কিন্তু তারা নিজেরাই নিজেদের রাজনীতি থেকে আউট করে দিয়েছে।”
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচালের শক্তি নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫