ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

শিশু সাজিদের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রাম

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক 

**শিশু সাজিদের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রাম

  কান্নায় ভারী কোয়েলহাট পূর্বপাড়া** তানোর (রাজশাহী): গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হলে হাজারো মানুষ ঢল নামে। জানাজা শেষে সম্পন্ন হয় দাফন। শুক্রবার সকাল থেকেই মসজিদের মাইকে ভেসে আসছিল একের পর এক ঘোষণা— “কোয়েলহাট পূর্বপাড়ার রাকিব উদ্দীনের শিশু সন্তান সাজিদ আর নেই।” এই ঘোষণায় থেমে যায় গ্রামের সব কাজকর্ম। মাঠে কেউ যায়নি, বাজারের দোকানপাটও ছিল বেশিরভাগই বন্ধ। সবাই ছুটে যান সাজিদের বাড়ির দিকে—শেষবারের মতো দেখতে সেই নিষ্পাপ মুখ, যে মুখে প্রতিদিন ফুটত হাসি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। ছোট্ট দেহটি সাদা কাফনে মোড়ানো অবস্থায় যখন আনা হয়, তখন চারদিকে কান্নার রোল পড়ে যায়। সাজিদের মা বারবার ছুটে যেতে চাইছিলেন সন্তানকে শেষবার কোলে নিতে—কিন্তু কেউ তাকে ধরে রেখেছিল, তবে কান্না থামানো যায়নি কারও। জানাজার নামাজ পরিচালনা করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে তিনি দোয়া করেন শিশুটির মাগফিরাতের জন্য এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহর ধৈর্য দান কামনা করেন। জানাজা শেষে যখন ছোট্ট কফিনটি কবরের দিকে নেওয়া হচ্ছিল, তখন বাতাসও যেন থেমে ছিল। শুধু শোনা যাচ্ছিল স্বজনদের বুকফাটা কান্না। গ্রামবাসীরা জানান, একটি শিশুর জানাজায় এমন জনস্রোত তারা আগে দেখেননি। এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে টানা ৩২ ঘণ্টা অভিযান চালান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির মৃত্যুকে পুরো গ্রাম এখনো মেনে নিতে পারছে না। — জেটিভি নিউজ বাংলা
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

শিশু সাজিদের মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রাম

আপডেট সময় ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫