আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এর মধ্যে কমিশনের নিজস্ব কর্মকর্তা ৩ জনসহ বিভাগীয় কমিশনার ও দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকরাও (ডিসি) দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের সব জেলা প্রশাসক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিন কর্মকর্তা মিলে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা এবার দায়িত্ব পালন করবেন। এ সংখ্যাটি এবারই প্রথম। ইসি জানায়,
- ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্বে থাকবেন ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনে
- চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থাকবেন চট্টগ্রাম-১১ আসনে
- খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনে
- মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর
- মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
- আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি
- আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২১ জানুয়ারি
- প্রচারকাল: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
- ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার

Reporter Name 






















