ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা — প্রিন্ট ভার্সন স্ক্রিপ্ট

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ—ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল   তারিখ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর স্টাফ রিপোর্টার: জেটিভি নিউজ বাংলা
রাজধানীর গুলশানের একটি হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান এর বিরুদ্ধেই শেষ পর্যন্ত অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম জেটিভি নিউজকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি মামলার ছয় মাস আগে ঘটায় কোনো আলামত জব্দ করা সম্ভব হয়নি। ভুক্তভোগীও আলামত উপস্থাপন করতে পারেননি। তবে হোটেলের রেজিস্ট্রেশন স্লিপ, গেস্ট বুকিং তথ্য এবং ভুক্তভোগী ও আসামির পাসপোর্ট কপি জব্দ করা হয়েছে। ডিএনএ রিপোর্টে কোনো তথ্য না মিললেও হোটেল বুকিং, মেডিক্যাল রিপোর্টসহ সার্বিক তদন্তে রায়হানের বিরুদ্ধে আরোপিত অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। ভুক্তভোগী তরুণী জানান, রায়হান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। সামাজিক ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি বিসিবিতে লিখিত অভিযোগও দিয়েছিলেন, তবে কোনো ব্যবস্থা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে রায়হান ও ওই তরুণীর পরিচয় হয়। পরবর্তীতে রায়হান তাকে প্রেম ও বিয়ের প্রলোভনে রাজি করান। ৩১ জানুয়ারি গুলশানের একটি হোটেলে স্ত্রী পরিচয়ে নিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করেন। পরে একাধিকবার একই ঘটনা ঘটে। বিয়ের কথা তুললে রায়হান অস্বীকৃতি জানান। পরে ১ আগস্ট গুলশান থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা করেন। মামলার পর ২৪ সেপ্টেম্বর, হাইকোর্ট রায়হানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন এবং জামিন শেষ হওয়ার পূর্বেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও তিনি এখনও আত্মসমর্পণ করেননি।
জেটিভি নিউজ বাংলা বিশ্বস্ত সংবাদ, সঠিক তথ্য।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

আপডেট সময় ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫