ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

তানোরে পরিত্যক্ত নলকূপে ৩০ ফুট নিচে ২ বছরের শিশু স্বাধীন আটকা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

তানোরে পরিত্যক্ত নলকূপে ৩০ ফুট নিচে ২ বছরের শিশু স্বাধীন আটকা

জেটিভি নিউজ বাংলা 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে ৩০ ফুট নিচে আটকা পড়েছে দুই বছরের শিশু মো. স্বাধীন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আটকে পড়া শিশু স্বাধীন গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মাটিতে আটকে যাওয়া একটি ট্রলি দেখতে স্বাধীন তার মা–বাবার সঙ্গে মাঠে যায়। একসময় মায়ের কোলে থাকা স্বাধীন হেঁটে হেঁটে ওই মাঠে ঘুরছিল। হঠাৎ খোলা অবস্থায় থাকা একটি পরিত্যক্ত ডিপটিউবওয়েলের গর্তে পড়ে যায় সে। তৎক্ষণাৎ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সরু গর্ত ও মাটির চাপের কারণে উদ্ধার কাজ জটিল হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই গভীর নলকূপের মালিক তাহের দীর্ঘদিন ধরে ডিপটির মুখ খোলা অবস্থায় ফেলে রেখেছিলেন। কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। শিশুটির মা রুনা খাতুন বলেন, “আমার বাচ্চা গর্তে পড়ে গেছে। নিচ থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না।” তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, “বাচ্চাটিকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে।” এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও দুটি উদ্ধার টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশাবাদী—দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে।” উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলছিল।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

তানোরে পরিত্যক্ত নলকূপে ৩০ ফুট নিচে ২ বছরের শিশু স্বাধীন আটকা

আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫