ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু
-
Reporter Name - আপডেট সময় ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- ১৯৬ বার পড়া হয়েছে
পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু
জেটিভি নিউজ বাংলা
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।
নিহতরা হলেন—কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)।
স্থানীয়রা জানান, সকালবেলা বাড়ির সামনে খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত রৌমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো বাড়িঘর।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী জানান, “দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে। বাদ জোহর তাদের জানাজা অনুষ্ঠিত হবে।”
রৌমারী থানার উপ-পরিদর্শক শাহনেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।”
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




























