ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

চোরে না শুনে ধর্মের কাহিনি, মসজিদ ভেঙে তাই টাকা চুরি

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক    রাজবাড়ীতে রাতে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর হাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে আবারও দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে দানবাক্সের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, পাশের দোকানের সিসিটিভি ফুটেজে রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবককে হেঁটে এসে দানবাক্সের পাশের লাইট খুলে ফেলতে দেখা যায়। এরপর তারা তালা কেটে দানবাক্সে থাকা টাকা নিয়ে যায়। তিনি আরও জানান, সাধারণত দানবাক্সটি ১০ থেকে ১৫ দিন পর পর খোলা হয় এবং প্রতিবার ৫০০ থেকে ৭০০ টাকা পাওয়া যায়। সর্বশেষ ১০ দিন আগে দানবাক্স খুলে প্রায় ৫০০ টাকা পাওয়া গিয়েছিল। নতুন করে তালা খোলা না হওয়ায় ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই চোরেরা ৫০০ থেকে ৭০০ টাকা তুলে নিয়ে গেছে। হাফেজ মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, এর আগে একই দানবাক্সে ৩ থেকে ৪ বার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার ও রাজবাড়ী সদর থানার এসআই খালিদ মাহমুদ বলেন, “ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমানও জানান, “বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” — জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

চোরে না শুনে ধর্মের কাহিনি, মসজিদ ভেঙে তাই টাকা চুরি

আপডেট সময় ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫