ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

তারেক রহমানের ব্যক্তিগত ক্ষমা প্রার্থনা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে বিএনপির মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

High court notice in front of Tarek's house, notice in newspaper

জেটিভি নিউজ বাংলা ডেস্ক 

ছবি, সংগৃহীত

তারেক রহমানের ব্যক্তিগত ক্ষমা প্রার্থনা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে বিএনপির মতবিনিময় সভা

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমির কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনায় ছিলেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে মোট ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষ মুহূর্তে তারেক রহমান বলেন, “আম্মার সময় ডিজিএফআইয়ে দায়িত্বে ছিলেন রুমি সাহেব। একটি মিছিলে পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত হেঁটে যাওয়ার সময় ভিড়ের মধ্যে আপনাকে কিছু বলেছিলেন। সেদিন আমি আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। আমি তার জন্য দুঃখিত। বহু দিন ধরে আপনাকে পৌঁছানোর চেষ্টা করেছি। আজ সুযোগ পেয়েছি, তাই ক্ষমা চাইছি। আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট।” এ সময় মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন, “আপনি যে কথাটি বললেন, আমি তার জন্য কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।” সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকেও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসানসহ একাধিক সিনিয়র সামরিক কর্মকর্তাকে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

তারেক রহমানের ব্যক্তিগত ক্ষমা প্রার্থনা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে বিএনপির মতবিনিময় সভা

আপডেট সময় ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫