ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সাত কলেজ রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট সংস্করণ

সাত কলেজ রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে পেছনের অংশে দেড় থেকে দুইশ শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের অবস্থান প্রদর্শন করেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনের নেতৃবৃন্দ। আন্দোলনকারী শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, “অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও আমরা এখানে ছিলাম। ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা সরছি না।” আরেক শিক্ষার্থী সুমাইয়া তাহমিন বলেন, “অধ্যাদেশ ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক—দাবি মানতেই হবে।” পুলিশ জানায়, গতরাতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনের অংশে এবং আবদুল গনি সড়কে অবস্থান করেন। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সোমবার সকাল ১০টার দিকে তাদের পেছনের অংশে সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। রোববার সকাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিলসহ শিক্ষা ভবন মোড়ে অবস্থান শুরু করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কে এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় হয়ে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় এলাকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা দেন—কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সাত কলেজ রূপান্তরের দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

আপডেট সময় ০২:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫