ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

  স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫   জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি মন্তব্য করেন—“জাতি কোনো তামাশা মেনে নেবে না। নির্বাচনের রোডম্যাপ পরিবর্তনের সুযোগ নেই।” রোববার বিকেলে মহানগর দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান সভাপতিত্ব করেন। পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান। উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী ড. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। কিন্তু একটি মহল নির্বাচন ভণ্ডুলে চক্রান্ত করছে। জনগণ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ আছে।” তিনি প্রশাসনে দলীয়করণ বন্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ত্যাগ অব্যাহত রাখতে হবে। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান বলেন, “ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী ব্যাপক জনসমর্থন পাচ্ছে। জনগণের ভালোবাসা দেখে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। কোনো বিভ্রান্তিতে পা না দিয়ে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।”
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫