ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য হোসেন মিয়া দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে আবেগঘন বার্তা দিয়ে তিনি জানান, দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কলাকান্দা এলাকার বাসিন্দা হোসেন মিয়া ভিডিওতে গোসল করতে করতে বলেন, “জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। জীবনেও আর রাজনীতি করবো না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে। দলের সব কর্মীকে বলতে চাই—জীবনে যদি টাকা না থাকে, মামু-খালু না থাকে, শ্বশুরবাড়ির পাওয়ার না থাকে, তাহলে রাজনীতি কইরেন না। করলে আমার মতো অবস্থা হবে। তাই দুধ দিয়ে গোসল করলাম—রাজনীতি আর করব না।” এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, হোসেন মিয়ার ফেসবুক আইডিতে ভিডিও দেখে বিষয়টি জেনেছেন। তিনি আরও বলেন, “ভিডিওটি দেখেছি। এ নিয়ে আপাতত মন্তব্য করতে চাই না। পরে তার সঙ্গে কথা বলে জানবো বিষয়টি।” ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে, হোসেন মিয়ার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত দলীয় রাজনীতির ভেতরকার অসন্তোষের প্রতিফলন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

আপডেট সময় ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫