ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

এনসিপি কমিটিতে নতুন বিতর্ক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক 

ফাইল ছবি

**এনসিপি রাজশাহী জেলা কমিটিতে নতুন বিতর্ক

আহ্বায়ক নিয়োগে ক্ষুব্ধ পাঁচ সদস্যের পদত্যাগ** রাজশাহী, ৩ ডিসেম্বর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র অভ্যন্তরীণ সংকট। নতুন কমিটিতে অসন্তোষ জানিয়ে জেলা কমিটির পাঁচ সদস্য একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) তারা লিখিত পদত্যাগপত্র কেন্দ্রীয় দপ্তরে পাঠান। পদত্যাগকারী সদস্যরা হলেন— আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও নঈম ফকির। গত ২৯ নভেম্বর ঘোষিত জেলা কমিটিতে তারা সদস্য পদ পেয়েছিলেন।

পদত্যাগকারীদের অভিযোগ

পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। কিন্তু জুলাই আন্দোলনের কর্মীরা হয়েও তারা বিস্মিত হয়েছেন, কারণ “স্বৈরাচারের দোসর” হিসেবে পরিচিত সাইফুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। তারা লিখেছেন— “জুলাই আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না। নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে, যার জুলাই আন্দোলনের সঙ্গে কোন সম্পৃক্ততা নেই। তাই আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে কমিটি বিলুপ্তির দাবি জানাচ্ছি।” তাদের আরও দাবি— “রাজশাহীর মাটিতে আওয়ামী লীগের দোসরদের কোনও স্থান হবে না। প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব।”

পদত্যাগকারী সদস্য আজিজুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ তাড়ানোর আন্দোলনে আমরা রাজপথে লড়াই করেছি। অথচ আওয়ামী লীগের দোসরকে কমিটির শীর্ষ পদে বসানো হয়েছে—এটি মেনে নেওয়া যায় না। কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে।”

এ বিষয়ে জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন— “এটি উদ্দেশ্যেপ্রণোদিতভাবে করা হচ্ছে। কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”
জেটিভি নিউজ বাংলা প্রিন্ট সংস্করন

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

এনসিপি কমিটিতে নতুন বিতর্ক

আপডেট সময় ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫