ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচনের জোয়ারে দেশ: ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

নির্বাচনের জোয়ারে দেশ: ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

  নির্বাচনের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, “আমরা সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।” বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আখতার আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটোই বিশাল কর্মযজ্ঞ, এবং একটি আরেকটির পরিপূরক। তিনি আরও বলেন, “গণভোটের চারটি প্রশ্ন নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। তবে বিষয়টি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের মতো। সবকিছুতে সবার মত না মিললেও সামগ্রিক বিবেচনায় ভোটাররা সিদ্ধান্ত নেন। গণভোটের ক্ষেত্রেও সার্বিক প্যাকেজটি দেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটিআইয়ের মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচনের জোয়ারে দেশ: ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

আপডেট সময় ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫