ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মার্কিন প্রতিষ্ঠানের জরিপে বিএনপি–জামায়াতের ভোটে ব্যবধান মাত্র ৪%

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ডেস্ক

মার্কিন প্রতিষ্ঠানের জরিপে বিএনপি–জামায়াতের ভোটে ব্যবধান মাত্র ৪%

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রকাশিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপে দেখা গেছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী ভোটার সমর্থনে প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। জরিপ অনুযায়ী, নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন ৩০ শতাংশ ভোটার, আর জামায়াতকে ভোট দেবেন ২৬ শতাংশ। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ৪ শতাংশ। আইআরআই–এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের তত্ত্বাবধানে ৪ হাজার ৯৮৫ জন ভোটারের ওপর জরিপটি পরিচালিত হয়। ১৮ বছর বা তার বেশি বয়সী অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেয়া হয় দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায়। রাঙামাটি জেলা ছাড়া সব জেলাতেই নমুনা সংগ্রহ করা হয়েছে। জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার মাত্রা ৯৫ শতাংশ, যেখানে ত্রুটির সীমা ±১.৪ শতাংশ।

অন্যান্য দলের অবস্থান

একই জরিপে দেখা যায়, আগামী সপ্তাহে নির্বাচন হলে—
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬%
  • জাতীয় পার্টি: ৫%
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪%
  • অন্যান্য দল: ৮% ভোটার ভোট দিতে পারেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা

জরিপে অংশ নেওয়া ভোটারদের একটি বড় অংশ অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
  • ড. ইউনূসকে সমর্থন: ৬৯%
  • সরকারের কর্মসূচিতে সন্তুষ্টি: ৭০%
  • অবাধ–সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী: ৮০%
আইআরআই জানায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিআই পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়। জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে “ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫” শিরোনামে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মার্কিন প্রতিষ্ঠানের জরিপে বিএনপি–জামায়াতের ভোটে ব্যবধান মাত্র ৪%

আপডেট সময় ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫