ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জেটিভি নিউজ ডেস্ক 

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। সোমবার (১ ডিসেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার থেকে এই নতুন মূল্য কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে নতুন দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে। অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন রূপা ২ হাজার ৬০১ টাকা
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আপডেট সময় ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫