ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ৫ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

ফাইল,ছবি

প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ৫ বছরের কারাদণ্ড

প্রিন্ট সংস্করণ • ১ ডিসেম্বর ২০২৫ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। মামলাটিতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে ৭ বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে তিনজনকেই এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এ ছাড়া রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১২ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ প্রথমে ১৫ জনকে এবং তদন্ত শেষে মোট ১৭ জনকে আসামি করা হয়। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তদন্ত শেষে গত ১০ মার্চ চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এর আগে একই প্রকল্পে তিনটি প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় গত ২৭ নভেম্বর হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ নিয়ে প্লট দুর্নীতির মোট চারটি মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা হলো। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। ওই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ শাসনামলের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মামলাগুলো দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এগোতে থাকে।

পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক মোট ছয়টি মামলা করে, যেখানে শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। ৩১ জুলাই এসব মামলার অন্যতম তিনটিতে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরু করেন। ১ ডিসেম্বর ঘোষিত রায় ছিল রেহানা পরিবারের মামলার একটি।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫