ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিশ্বজুড়ে প্রবাসীদের ভোটজোয়ার: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৯২ হাজার ছাড়াল

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক 

ফাইল, ছবি

  বিশ্বজুড়ে প্রবাসীদের ভোটজোয়ার: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৯২ হাজার ছাড়াল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে প্রবাসী ভোটারদের যুক্ত করতে অনলাইনে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীদের আগ্রহে দ্রুত বাড়ছে নিবন্ধন সংখ্যা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয় ১৯ নভেম্বর। রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বের নানা দেশ থেকে মোট ৯২ হাজার ৭৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, পূর্বের পোস্টাল ব্যালট পদ্ধতি অকার্যকর হওয়ায় এবার সম্পূর্ণ আইটি–সাপোর্টেড ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে, যা ভোট প্রদান শেষে পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে। দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশরসহ ৪০টির বেশি দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। প্রবাসীদের উল্লেখযোগ্য সাড়া পাওয়ায় ইসি প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট প্রিন্টের পরিকল্পনা করেছে। পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনাই কমিশনের লক্ষ্য। প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২৩ ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিবন্ধনের সুযোগ থাকবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাবনা ধরে সব প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিশ্বজুড়ে প্রবাসীদের ভোটজোয়ার: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৯২ হাজার ছাড়াল

আপডেট সময় ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫