ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জেনস সুমনের অকাল প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা 

স্টাফ রিপোর্টার:

**জেনস সুমনের অকাল প্রয়াণ

বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু**   এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘একটা চাদর হবে চাদর’-এর শিল্পী জেনস সুমন আর নেই। গত ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে অসুস্থতা অনুভব করলে জেনস সুমনকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। দীর্ঘদিন অভিমান করে সঙ্গীতজগত থেকে দূরে থাকলেও গত দুই বছর তিনি আবার নিয়মিত গান তৈরি করছিলেন— ২০০২ সালে প্রকাশিত ‘একটা চাদর হবে চাদর’ গানটি বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর দেশের সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই গানই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর প্রকাশিত হয় ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, **‘চেরী’**সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম। শুধু কণ্ঠ বা গানই নয়—নিজের আলাদা নাম ও স্টাইলের কারণেও তিনি ছিলেন আলোচিত। বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে—এমনটাই মনে করছেন সহকর্মী ও ভক্তরা। পরিবার, ভক্ত এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীত শিল্পী জেনস সুমনের মৃত্যুতে জেটিভি নিউজ বাংলা চ্যানেলের চেয়ারম্যান ও সিইও এবং গীতিকার রুমন জোয়ার্দ্দার জনি বলেন সুমন ভাই নেই ভাবতেই পারছি না, ভাই খুব সাদা মনের মানুষ ছিল এবং অনেক অভিমানী ছিল কাউকে নিজের সন্মাানের জায়গায় আঘাত করলে চুপচাপ নিজের মধ্যে চেপে রাখতেন সবকিছু কাউকে বুঝতে দিতেননা। দুই মাস আগে তার সাথে একটি বিষয় নিয়ে বেশ হাসাহাসি করেছিলাম মুঠোফোনে এটাই যে শেষ কথা হবে জানতাম না।   তবে মহান আল্লাাহ সুমন ভাইকে জান্নাাতবাসী করুন এবং সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

জেনস সুমনের অকাল প্রয়াণ

আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫