ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন বিতর্ক, ফাঁস হওয়া অডিওতে কাবিননামা নিয়ে উঠল প্রশ্ন করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গী জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সত্য ও সঠিক তথ্য জানতে জেটিভি নিউজ বাংলা এর সঙ্গে থাকুন

টঙ্গী জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫     গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জোড় ইজতেমায় অংশ নিতে এসে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। মৃত ব্যক্তির নাম মো. নুর আলম (৮০)। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর গ্রামের সুলতান আহমাদের ছেলে। জানা যায়, নুর আলম নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সাথীরা দ্রুত প্রাথমিক সেবা দেন এবং পরে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুল্লাহ রায়হান জানান, জুমার নামাজের পর মরহুম নুর আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে আজ ফজরের নামাজের পর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের আয়োজনে পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিলের সমাপ্তি হবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর, উচ্চপর্যায়ের কমিটি গঠন

টঙ্গী জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

আপডেট সময় ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫