ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ক্যানসার প্রতিরোধে তিন ঘরোয়া পানীয়ের পরামর্শ দিচ্ছেন হার্ভার্ড গবেষকেরা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, সাস্থ্য কথা

ক্যানসার প্রতিরোধে তিন ঘরোয়া পানীয়ের পরামর্শ দিচ্ছেন হার্ভার্ড গবেষকেরা

‘ক্যানসার’—শুধু একটি রোগ নয়, আজকের বিশ্বে এটি এক গভীর আতঙ্কের নাম। রোগীর শারীরিক যন্ত্রণা ছাড়াও তার পরিবার-পরিজনও মানসিক চাপে ডুবে যান। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও দেশে-বিদেশে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসার শনাক্ত হয় তৃতীয় বা চতুর্থ ধাপে, যখন চিকিৎসা হয়ে পড়ে আরও জটিল ও ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস, দূষণসহ নানা কারণেই স্তন, কোলন, প্রস্টেট, ফুসফুস এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। একবার ‘গ্রোথ অব সেল’ শুরু হলে তা দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তাই প্রতিরোধই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। এই প্রেক্ষাপটে হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানাচ্ছেন, দামি সাপ্লিমেন্ট বা জটিল ওষুধ নয়—মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করলেই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এবং ক্যানসারের ঝুঁকি কমতে পারে। গবেষকদের সুপারিশকৃত পানীয়গুলো হলো—

১. মাচা গ্রিন টি

অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল ও অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ মাচা গ্রিন টি শরীরের প্রতিরোধক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। এটি রক্তসঞ্চালন উন্নত করে, প্রদাহজনিত অসুস্থতার ঝুঁকি কমায় এবং কিছু উপাদান ক্যানসার প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে। যেভাবে তৈরি করবেন: এক কাপ গরম পানিতে এক চা চামচ মাচার গুঁড়া মিশিয়ে নিতে হবে। ইচ্ছা হলে ব্রাউন সুগার বা দুধ যোগ করা যায়। হালকা নেড়ে গরম করে নিলেই প্রস্তুত।

২. সবুজ স্মুদি

ভিটামিন এ, সি, ই সহ পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনে ভরপুর সবুজ স্মুদি শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে তোলে। নিয়মিত গ্রহণ করলে শুধু ক্যানসার নয়—বিভিন্ন জটিল রোগের ঝুঁকিও কমতে পারে। যেভাবে তৈরি করবেন: পালং শাক গরম জলে ধুয়ে নিন। কলা ও শসা ছোট টুকরো করে কেটে আদাসহ সব উপকরণ ব্লেন্ড করুন। গ্লাসে পরিবেশন করে ওপরে এক চিমটে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিন।

৩. হলদি দুধ

হলুদের কারকিউমিন ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর হিসেবে পরিচিত। এর সঙ্গে দারচিনি ও গোলমরিচ মেশালে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে রাতে ঘুমের আগে এটি পান করার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। যেভাবে তৈরি করবেন: গরুর দুধ বা আমন্ড/ওটস দুধে এক চা চামচ হলুদ, একটি গোটা গোলমরিচ ও একটি দারচিনির টুকরো ফুটিয়ে নিন। হালকা গরম অবস্থায় পান করুন।
পুষ্টিবিদদের মতে, গোলমরিচে থাকা পিপারিন নামের উপাদান শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও ফাইবারের শোষণ বাড়াতে সাহায্য করে। নিয়মিত এই পানীয়গুলো গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ক্যানসারের মতো ভয়ংকর রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।
জেটিভি নিউজ বাংলা স্বাস্থ্য ডেস্ক

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

ক্যানসার প্রতিরোধে তিন ঘরোয়া পানীয়ের পরামর্শ দিচ্ছেন হার্ভার্ড গবেষকেরা

আপডেট সময় ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫