ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জেটিভি নিউজ বাংলা | স্পেশাল রিপোর্ট

ফাইল, ছবি   জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার প্রকাশিত এই রায়ের ছয়টি পৃথক অংশে অভিযোগগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে সংশ্লিষ্ট আসামিদের।

দণ্ডপ্রাপ্তরা

রায়ে বলা হয়েছে—
  • শেখ হাসিনা: দুটি অভিযোগে মৃত্যুদণ্ড
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল: একটি অভিযোগে মৃত্যুদণ্ড
  • সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন: অ্যাপ্রুভার হওয়ায় ৫ বছরের কারাদণ্ড
গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল জানায়, তিন আসামির বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত। মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে গণহত্যা, নির্যাতন, অপহরণ ও সাংগঠনিক নির্দেশনা প্রদানের বিষয়গুলো রায়ে উল্লেখ করা হয়।

৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ঘটনাপরবর্তী পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, যা টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটায়। জুলাই আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ নিয়ে এটি ছিল প্রথম মামলা, যার রায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার শেষে দণ্ডিত হলেন।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপডেট সময় ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫