ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট ভার্সন

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার শরিয়াহ–ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারের বাসা থেকে কাসেমীকে গ্রেফতার করে পুলিশ। পরে সন্ধ্যায় আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এবং পরদিন সোমবার জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন জানান, আদালত মামলার নথি ও প্রাথমিক তথ্য বিবেচনা করে জামিনের আবেদন না মঞ্জুর করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস-দক্ষিণ) তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার কেরানীগঞ্জ থানায় কাসেমীর স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তী সময়ে আদালতে প্রেরণ করা হয়।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫