ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে হিমশিম ১৬ ইউনিটের

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা – ডেস্ক 

  মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে হিমশিম ১৬ ইউনিটের রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। সর্বমোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির মাঝ বরাবর অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলছে। গুলশান-১ এর লেকসংলগ্ন অধিকাংশ এলাকাই এখন আগুনে পুড়ছে। আগুনের তীব্রতা এতই বেশি যে আশপাশের এলাকাজুড়ে ধোঁয়ার কালো মেঘ ছড়িয়ে পড়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের ভয়ে বস্তিবাসীরা প্রাণ নিয়ে পালাতে ব্যস্ত। অনেকে ঘর, মূল্যবান আসবাবপত্র ও জামাকাপড় কিছুই রক্ষা করতে পারেননি। চোখের সামনে সব পুড়ে যাওয়ার দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদছেন অনেকে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। — জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে হিমশিম ১৬ ইউনিটের

আপডেট সময় ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫