ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেফতার

জেটিভি নিউজ বাংলা – ডেস্ক 

  শরীয়াহভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক। ওসি জানান, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে গত পরশু নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই আজ কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

তৃতীয় স্ত্রীর অভিযোগে নতুন বিতর্ক

সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার কথিত তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ করেন এক নারী। গত ১৬ অক্টোবর ‘তামান্না হাতুন’ নামে একটি ফেসবুক আইডি থেকে বিস্তারিত অভিযোগ প্রকাশ করা হয়। ওই পোস্টে তিনি দাবি করেন— – এক বছর আগে মৌখিক বিবাহ ও দশ হাজার টাকা কাবিনে তাদের সম্পর্ক শুরু হয়। – ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র আড়ালে নারীদের দুই-এক মাসের জন্য ধনী ব্যক্তিদের সঙ্গে বিয়ের কন্টাক্টে যুক্ত করা হয়, পরে সম্পর্ক ভেঙে গেলে প্রতিষ্ঠান দোষ চাপায় ওই নারীদের উপর। – এসব নিয়ে তর্ক করায় কাসেমী তাকে মুখে তালাক দেন। – তালাকের পরও কাসেমী অবৈধ সম্পর্কে লিপ্ত থাকেন এবং পরে গর্ভধারণ হলে তাকে জোর করে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়। – গর্ভপাতের তিনদিন পরই কাসেমী নাকি কুষ্টিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করেন, যা এখনও প্রকাশ্যে আনা হয়নি। – এসব অন্যায়ের প্রতিবাদ করায় তার পরিবারও হুমকি পেয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। তিনি আরও জানান, ১৪ অক্টোবর তিনি কাসেমীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়ের করেছেন এবং ন্যায়বিচারের আশা করছেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নারী নির্যাতন, প্রতারণা ও শিশুবিয়ে—সব অভিযোগই গুরুতর হওয়ায় ঘটনাটি তদারকিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কভাবে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেফতার

আপডেট সময় ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫