ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিএনপির সভায় প্রথমবার বক্তব্য জাইমা রহমান—রাজনীতিতে জাগছে নতুন প্রত্যাশা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা ছবি, সংগৃহীত    বিএনপির সভায় প্রথমবার বক্তব্য জাইমা রহমান—রাজনীতিতে জাগছে নতুন প্রত্যাশা
প্রথমবারের মতো বিএনপির কোনো আনুষ্ঠানিক সভায় বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি। রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় যুক্ত হন জাইমা রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়—জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “থ্যাংক ইউ সবাই, এত কষ্ট করে এখানে এসেছেন। আপনারা যে কাজগুলো করছেন, এগুলোর অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে শুনেছি। রিজভী আংকেল ও পাভেল আংকেল নোট নিয়েছেন। সেন্ট্রালি দেখে আমরা যতটুকু পারি সহায়তা করব। তবে কাজটি যেন এগিয়ে যায়—এ জন্য সবাইকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। উই শোড হেল্প ইচ আদার। খোকন আংকেল সময় অনুযায়ী কীভাবে কাজ করতে হবে তা বুঝিয়ে দিয়েছেন। আমরা যেন দেরি না করি, স্কেজুয়াল অনুযায়ী কাজ করলেই হবে। থ্যাংক ইউ সো মাচ।” সভায় উপস্থিত ছিলেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন এবং ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। এদিকে, নির্বাচনের আগে জাইমা রহমানের এমন সক্রিয়তা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করছেন দলের নেতাকর্মীরা। লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করা জাইমাকে ঘিরে বিএনপি সমর্থকদের মধ্যে বহুদিন ধরেই নতুন প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে মনে করছেন তারা। গত মাসে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল—বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবার থেকে ডা. জোবাইদা রহমান বা জাইমা রহমান যুক্ত হবেন কি না। জবাবে তিনি বলেন, “সময় পরিস্থিতি বলে দেবে।” এরই মধ্যে ডিসেম্বরের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগে দেশে ফেরার পরিকল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারণা করা হচ্ছে—তার সঙ্গে দেশে ফিরতে পারেন জাইমা রহমানও। এবং তিনি আগামী নির্বাচনে দলের হয়ে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেন—এমন প্রত্যাশা নেতাকর্মীদের মধ্যে জোরালো হচ্ছে।
জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিএনপির সভায় প্রথমবার বক্তব্য জাইমা রহমান—রাজনীতিতে জাগছে নতুন প্রত্যাশা

আপডেট সময় ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫