ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচনের ডামাডোলে নতুন সমীকরণ: আসন ভাগাভাগিতে ব্যস্ত ইসলামি দলগুলোর ঐক্যজোট

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার 

  নির্বাচনের ডামাডোলে নতুন সমীকরণ: আসন ভাগাভাগিতে ব্যস্ত ইসলামি দলগুলোর ঐক্যজোট
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসলামি রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ঐক্য। জুলাই আন্দোলনের পর ইসলামিক দলগুলোর মধ্যে সমন্বয়, যুগপৎ আন্দোলন ও রাজনৈতিক অবস্থান বদলে গেছে উল্লেখযোগ্যভাবে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আসন ভাগাভাগি ও প্রার্থী বাছাইয়ের আলোচনায় ব্যস্ত সময় পার করছে ঐক্যভুক্ত ইসলামি দলগুলো। বর্তমানে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একসঙ্গে কাজ করছে আটটি ইসলামি দল— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলগুলোর নেতারা জানান, পাঁচ দফা দাবির আন্দোলন ও প্রার্থী বাছাইয়ের কার্যক্রম একসঙ্গে চলায় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে। তবে ডিসেম্বরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে জোটের। এরই মধ্যে আট দলের শীর্ষ পর্যায়ে চলছে আসন ভাগাভাগির কৌশল নির্ধারণ। কোন দল কোন আসনে প্রার্থী দেবে—তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, আলোচনায় গুরুত্ব পাচ্ছে স্থানীয় অবস্থান, জনসমর্থন ও দলীয় শক্তিমত্তা। যেখানে যে দল শক্তিশালী, সেই দলকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে এগোচ্ছে জোট। ঐক্যকে কার্যকর রাখতে ‘ত্যাগের মানসিকতা’ প্রয়োজন বলে মনে করেন জোটের নেতারা। তাদের মতে, সমঝোতা ও আসন ছাড়ের বাস্তবতা মেনে না নিলে একসঙ্গে লড়াই সম্ভব নয়। অন্যদিকে, প্রধান দলগুলোর প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে আসলেও ইসলামি ঐক্যজোট এখনো অপেক্ষার প্রহর গুনছে। ফলে নির্বাচনের মাঠে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। কোন দল কোথায় প্রার্থী দেবে এবং তা বড় দলগুলোর নির্বাচনি কৌশলে কতটা প্রভাব ফেলবে—এখনই তা রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। জোটভুক্ত দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রার্থী তালিকা প্রকাশের আগেই নির্বাচনি মাঠে নানান জল্পনা-কল্পনা তুঙ্গে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সবকিছু স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। — জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচনের ডামাডোলে নতুন সমীকরণ: আসন ভাগাভাগিতে ব্যস্ত ইসলামি দলগুলোর ঐক্যজোট

আপডেট সময় ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫