ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রি হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের

প্রিন্ট ভার্সন সংবাদ জেটিভি নিউজ বাংলা ডেস্ক ফাইল ছবি। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৩ নভেম্বর) নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি জানান, “দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাইতে আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।” এর আগে গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় আরেক অভিযোগে হাসিনাকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ডও। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় ৫ বছরের কারাদণ্ড। মানবতাবিরোধী অপরাধে রাজসাক্ষী হওয়ায় তাকে তুলনামূলক কম সাজা দেওয়া হয়েছে বলে জানায় ট্রাইব্যুনাল। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এদিকে দেশে তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে বিচারকাজ চলছে। শুধু শেখ হাসিনা নন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালও একইভাবে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। সেই সঙ্গে তাদের সরকারের একাধিক মন্ত্রী, এমপি, সরকারি আমলা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে অবস্থান করছেন। জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রি হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশের

আপডেট সময় ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫