ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

‘হোন্ডা র‍্যালির রাজনীতি নয়, বিএনপির রাজনীতি মানুষের’

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা  নিজস্ব প্রতিবেদক, আব্দুল আল মামুন

এ্যানির অভিযোগ: ‘হোন্ডা র‍্যালির রাজনীতি নয়, বিএনপির রাজনীতি মানুষের’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ অতীতে হেলমেট বাহিনী ও হোন্ডার বহর নিয়ে ত্রাস সৃষ্টি করেছিল। এখন আবার একটি বিশেষ ইসলামিক দল হোন্ডা র‍্যালি করে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। তবে বিএনপির রাজনীতিতে হোন্ডা-গুন্ডা নেই, আছে শুধুই জনগণের আওয়াজ। শনিবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন। এ্যানি বলেন, “১৭ বছর মানুষ হোন্ডার আওয়াজ পছন্দ করেনি। সেই কারণেই আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন যদি বিশেষ একটি ইসলামিক দল একই পথে হাঁটে, তারাও একই পরিণতি ভোগ করবে।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পর এবার একটি ইসলামিক দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাইছে। তারা দাবি করছে, দল করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। এ বিষয়ে তিনি বলেন, “আল্লাহর কোনো রাজনৈতিক দল নেই। বেহেশতে যেতে হলে ঈমান-আকিদা ঠিক রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ, জাকাত, হজ, সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠা জরুরি।” বিএনপি নেতা আরও বলেন, “এই দলটি কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে ছিল। সুযোগ পেলেই পক্ষ বদলায়। তাদের প্রচার অপপ্রচার, ব্যাখ্যা অপব্যাখ্যা।” তিনি মা-বোনদের উদ্দেশে বলেন, “বাড়িতে গিয়ে কিছু মহিলা টিম তালিম দেয়, দাঁড়িপাল্লায় ভোট চাইতে ওয়াদা করায়। আমরা ধানের শীষ নিয়ে আছি, থাকব। ধানের শীষের কোনো বিকল্প নেই।” উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন— চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেও মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

‘হোন্ডা র‍্যালির রাজনীতি নয়, বিএনপির রাজনীতি মানুষের’

আপডেট সময় ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫