ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

জামায়াত বিজয়ী হলে ‘বিষ খাবেন’— কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা — নিজস্ব  প্রতিবেদক  ছবি, সংগৃহীত

জামায়াত বিজয়ী হলে ‘বিষ খাবেন’— কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের ঘোষণা

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে জামায়াত প্রার্থী বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে ‘বিষ পান’ করবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি… রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি… একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো… আমি বিষ খাইয়্যাম।” বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, “এরা যে বেঁচে আছে—এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরে বলছিল ‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচাইছিল। এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ—এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, বেইমান, অকৃতজ্ঞ।” নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। তিনি আরও জানান— “ভোটারের ধর্ম আমার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—যে ভোটার তার কাছেই আমি ভোট চাই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্যেই তো স্বাধীনতা হয়েছিল।” কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

জামায়াত বিজয়ী হলে ‘বিষ খাবেন’— কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের ঘোষণা

আপডেট সময় ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫