ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বাংলাদেশ হয়ে ভুটানের পণ্য পরিবহনের যুগান্তকারী ট্রায়াল রান শুরু আজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা | ডেস্ক

বাংলাদেশ হয়ে ভুটানের পণ্য পরিবহনের যুগান্তকারী ট্রায়াল রান শুরু আজ

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান আজ শনিবার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের মধ্যেই চট্টগ্রাম বন্দর থেকে এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী (২২–২৪ নভেম্বর) এ ট্রায়াল রানে ১৫ টন পণ্যবাহী একটি চালান চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের করিডোর ব্যবহার করে ভুটানে পৌঁছাবে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হলে দ্বিতীয় ট্রায়াল চালানো হবে। দুটি ট্রায়ালই সফলভাবে সম্পন্ন হলে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ ভুটান নিয়মিতভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের ওপর দিয়ে ৬৮৪ কিলোমিটার পথ অতিক্রম করে পণ্য পরিবহন করতে পারবে। সরকারি গেজেট অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ২২–২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন এবং এ সময় তিনি ভিভিআইপি প্রটোকল সুবিধা পাচ্ছেন। ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে ‘এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকল সই হয়। গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়—পারস্পরিক সুবিধাজনক সময়ে দুটি ট্রায়াল রান সম্পন্ন হলে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। বাংলাদেশ ভুটানের ট্রানজিট ব্যবহারের জন্য ফি–চার্জও নির্ধারণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে—
  • প্রতি চালানে ডকুমেন্ট প্রসেসিং ফি: ৩০ টাকা
  • প্রতি টনে ট্রান্সশিপমেন্ট ফি: ২০ টাকা
  • নিরাপত্তা চার্জ: ১০০ টাকা
  • প্রশাসনিক চার্জ: ১০০ টাকা
  • এসকর্ট ফি: প্রতি কিলোমিটারে ৮৫ টাকা
  • স্ক্যানিং ফি: প্রতি কন্টেইনারে ২৫৪ টাকা
এ ছাড়া সড়ক টোল ও করিডোর ব্যবহারের অতিরিক্ত চার্জ নির্ধারণ করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আঞ্চলিক বাণিজ্য, অর্থনৈতিক সংযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে এ ট্রায়াল রানকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন নীতি–নির্ধারকরা।
জেটিভি নিউজ বাংলা

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বাংলাদেশ হয়ে ভুটানের পণ্য পরিবহনের যুগান্তকারী ট্রায়াল রান শুরু আজ

আপডেট সময় ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫