ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ইসি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করবেন ২৭ নভেম্বর

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ইসি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করবেন ২৭ নভেম্বর ঢাকা, ২০ নভেম্বর, জেটিভি নিউজ বাংলা:ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ২৭ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করবে। এই বৈঠকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও মাঠ পর্যায়ের কার্যালয়ের নিরাপত্তাসহ মোট ২৩টি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইসির সূত্র জানিয়েছে, প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০ অক্টোবর, যেখানে ১৩টি বিষয় আলোচিত হয়েছিল। এবার তফসিল ঘোষণার প্রেক্ষিতে আরও ১০টি বিষয় যোগ হয়েছে। বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে:
  • অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ।
  • বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা।
  • মনোনয়নপত্র দাখিল থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত কার্যক্রম শান্তিপূর্ণ সম্পাদনের জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন।
  • সারাদেশ থেকে নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ।
  • ভোটগ্রহণ কেন্দ্র ও নির্বাচনি এলাকা নিরাপত্তা।
  • পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্য পরিবহন ও হেলিকপ্টার সহায়তা।
  • নির্বাচনকালীন সশস্ত্র বাহিনী মোতায়েন ও গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা।
  • সামাজিক মাধ্যমে ভুল তথ্য প্রতিরোধ এবং ড্রোন ব্যবহার নিষিদ্ধকরণ।
  • পোস্টাল ভোটিং (OCV-ICPV) ব্যবস্থার নিরাপত্তা।
  • বাজেটসহ বিবিধ বিষয়।
বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ, র‍্যাব, এসবি, সিআইডি, এনএসআই ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ইসি বৈঠকের ফলাফলের ভিত্তিতে ভোটের তফসিল ও তারিখ নির্ধারণ করা হবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ইসি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করবেন ২৭ নভেম্বর

আপডেট সময় ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫