ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আলোচিত ডাকাত রবিন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা – 

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি হত্যার ঘটনায় আলোচিত ডাকাত রবিন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন (৩১)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। র‌্যাব জানায়, সোমবার (১৭ নভেম্বর) দিনগত রাতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১–এর কুমিল্লা ক্যাম্পের একটি বিশেষ দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

গ্রেফতার রবিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও এলাকার হাজী শামসুন নুর পাটোয়ারির ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অন্তত ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১১ নভেম্বর রাত প্রায় ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের পথরোধ করে রবিন ও তার এক সহযোগী। তারা রুহুল আমিনের কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রুহুল আমিন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন। চিৎকারে বিব্রত হয়ে ডাকাত রবিন এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন রুহুল আমিন। পরে ডাকাতরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহতের বাবা অজ্ঞাতনামা আসামি করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ফরিদগঞ্জ থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। কিন্তু ধুরন্ধর ডাকাত রবিন দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হচ্ছিল না। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে রবিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি মোহাম্মদ শাহ আলম জানান, র‌্যাব গ্রেফতারের পর রবিনকে থানায় হস্তান্তর করেছে। বুধবার তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আলোচিত ডাকাত রবিন গ্রেফতার

আপডেট সময় ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫