📰 জেটিভি নিউজ বাংলা | ছবি, সংগৃহীত
সাত দলের নিবন্ধন পুনর্বিবেচনায় ইসি: এনসিপি ও সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীকে নিবন্ধন
দল নিবন্ধন নিয়ে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাতটি দলের আবেদন পুনরায় যাচাই করছে সংস্থাটি। ইতোমধ্যে দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দল নিবন্ধনে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সাতটি দলের আবেদন নতুন করে যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দল এ বছর নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১২১টি আবেদন নামঞ্জুর করা হয়। পরে দাবি-আপত্তির ভিত্তিতে তিনটি দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি—সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। সচিব জানান, আম জনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি পাওয়ায় সেটি এখনো পর্যালোচনায় রয়েছে। তবে এনসিপি এবং সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর বিরুদ্ধে কোনো মতামত বা আপত্তি না পাওয়ায় এ দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি আরও বলেন, সাতটি দলের আপিল আবেদন পুনর্বিবেচনা করা হবে। দলগুলো হলো—
- বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
- গণতান্ত্রিক পার্টি
- জাসদ-শাহজাহান সিরাজ
- জাতীয় জনতা পার্টি
- জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
- আমজনতার দল
- জনতার দল

Reporter Name 




















