ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ভারতের কাছে শেখ হাসিনা ও কামালকে অবিলম্বে হস্তান্তরের দাবি ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

📰 জেটিভি নিউজ বাংলা – প্রিন্ট ভার্সন

ভারতের কাছে শেখ হাসিনা ও কামালকে অবিলম্বে হস্তান্তরের দাবি ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের

ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে দ্রুত হস্তান্তরের আহ্বান জানিয়েছে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স। সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়— “আজ বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিম কর্তৃক জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সাজা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তিদের জন্যও সতর্কবার্তা।” অ্যালায়েন্স দাবি জানায়—ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে না, বিশেষত এমন দেশে নয় যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই। তাদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। সংগঠনটি আরও জানায়, মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের দণ্ড পাওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনের শাস্তি কম হয়েছে। এই কারণে চিফ প্রসিকিউটরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার আহ্বান জানানো হয়। এর আগে, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে। রায়ে—
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনা পাঁচটি অভিযোগের মধ্যে একটিতে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড পান।
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সবকটি অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
  • রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ভারতে পলাতক থাকা শেখ হাসিনা এবং কামাল চাইলে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন, তবে এর আগে তাদের বাংলাদেশে এসে আত্মসমর্পণ করতে হবে এবং কারাগারে গিয়ে আইন অনুযায়ী আপিল প্রক্রিয়া শুরু করতে হবে।
 
ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ভারতের কাছে শেখ হাসিনা ও কামালকে অবিলম্বে হস্তান্তরের দাবি ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের

আপডেট সময় ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫