ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি
শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
-
Reporter Name - আপডেট সময় ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- ১৭৪ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা, স্টাফ রিপোর্টার
ছবি, সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি ইউনিয়ন পরিষদের পাশ থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অবিস্ফোরিত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়িয়ে দিতে দুর্বৃত্তরা বোমা রেখেছে এমন একটি সংবাদ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশ থেকে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আবু বকর ছিদ্দিকের মোবাইলে হঠাৎ অজ্ঞাত নম্বর থেকে কল আসে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিতে সেখানে বোমা রাখা হয়েছে। এ সংবাদ পাওয়ার পরপরই তিনি পুলিশকে জানান।
পরে ফুলবাড়িয়া থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের পাশ থেকে কাপড়ের তৈরি একটি শপিং ব্যাগে মোড়ানো থাকা অবিস্ফোরিত ৫টি ককটেল ও পেট্রোল বোমাসদৃশ ২টি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ককটেলগুলো কারা কোন উদ্দেশ্যে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























