ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

শাটডাউন কর্মসূচির মাঝেও ঢাকায় স্বাভাবিক যান চলাচল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  — প্রিন্ট ভার্সন

**শাটডাউন কর্মসূচির মাঝেও ঢাকায় স্বাভাবিক যান চলাচল

রায় ঘোষণাকে ঘিরে উদ্বেগ–আতঙ্কে নগরবাসী** ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। রায় ঘোষণার দিন সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি মধ্যে থাকলেও ঢাকার সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা ছিল কিছুটা কম। সকালের দিকে শাটডাউনের প্রভাব দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড্ডা, রামপুরা, মালিবাগ, পল্টন ও গুলিস্তান এলাকায় যানবাহনের পরিমাণ বাড়তে থাকে। অনেক জায়গায় সাময়িক যানজটও দেখা গেছে। দৈনন্দিন কাজে বের হওয়া মানুষেরা জানান, স্বাভাবিক গাড়ি চলাচল থাকায় তাদের কাজকর্ম ব্যাহত হয়নি। তবে রায়কে কেন্দ্র করে শহরে অস্বস্তি ও নিরাপত্তাহীনতার অনুভূতি ছিল স্পষ্ট। মালিবাগ রেলগেট থেকে নতুনবাজারগামী বেসরকারি চাকরিজীবী আরিফ হাসান বলেন, “সড়কে গাড়ি চলাচল ঠিক থাকায় সময়মতো অফিসে যেতে পেরেছি। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল।” ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, “সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও সবার মাঝে এক ধরনের সতর্কতা দেখা গেছে। রায়ের কারণে কিছুটা আতঙ্ক ছিল।” পুলিশ জানায়, শহরে স্বাভাবিক চলাচল বজায় রাখতে টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ সচেতন থাকলে বড় কোনো সমস্যা হবে না বলে তারা মনে করে। এদিকে হাইকোর্ট, ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

শাটডাউন কর্মসূচির মাঝেও ঢাকায় স্বাভাবিক যান চলাচল

আপডেট সময় ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫