ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

আজ শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায়

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা | প্রিন্ট ভার্সন

🔶 আজ শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায়

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)। বহুল আলোচিত এ মামলার রায় ঘিরে দেশজুড়ে চরম উত্তেজনা ও আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে নজর। রায় ঘোষণা আগে বিষয়টি আরও আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার ফেসবুক পোস্টে কঠোর মন্তব্যের পর। তিনি বলেন, “আদালত কী রায় দেবেন জানি না। তবে মৃত্যুদণ্ড তার (শেখ হাসিনা) অপরাধের তুলনায় কম শাস্তি। বাকি জীবন জেলে আটকে রাখা গেলে তার কিছুটা শাস্তি নিশ্চিত হবে। অবশ্য মৃত্যুদণ্ড নিয়ে পলাতক থাকাও কম শাস্তি নয়।” তিনি আরও লিখেছেন, “মানবতাবিরোধী অপরাধে গুম-খুনের মাস্টারমাইন্ডের বিচার হচ্ছে— ভুক্তভোগী, স্বজন এবং দেশ-বিদেশের মানুষ দ্রুততম সময়ে সেই বিচার প্রত্যক্ষ করছে— এটাও কম অর্জন নয়।” জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া সকলকে স্যালুট জানিয়ে প্রেস মিনিস্টার আরও লিখেছেন, “সামনে ও নেপথ্যে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সবাইকে স্যালুট।” বিচার নিয়ে প্রশ্ন তোলাদের প্রতি কড়া সতর্কতা জানিয়ে তিনি মন্তব্য করেন, “আজ যারা ইনিয়ে-বিনিয়ে বিচার নিয়ে প্রশ্ন তুলে পলাতক গুম-খুনের মাস্টারমাইন্ডের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করবেন— তাদেরকে করুণা না ঘৃণা করবেন, সেই সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে হবে।” আজকের রায়ের দিকে এখন সবার দৃষ্টি— দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষ অপেক্ষা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

আজ শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায়

আপডেট সময় ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫