গণফোরামের অভিযোগ: অদৃশ্য শক্তির প্রভাবই বড় বাধা
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “অনেক আশা ও ভরসা নিয়েই মানুষ ইসির ওপর নির্ভর করে। কিন্তু অতীতে যারা দায়িত্বে ছিলেন, তারা দক্ষ হলেও নিরপেক্ষতা দেখাতে পারেননি। তাদের সঙ্গে অদৃশ্য শক্তির প্রভাব ছিল। এবার সেই পরিস্থিতি যেন আর না ঘটে।” গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদ্যমান প্যাকেজে হাঁ-না ভোটের কাঠামোতে সীমাবদ্ধতা রয়েছে। “সব প্রশ্নে হ্যাঁ বা সব প্রশ্নে না—এমন বাধ্যবাধকতা গণভোটকে হাস্যকর করে দিতে পারে।”গণফ্রন্ট: ইসি নিজেই অবিচারের শিকার
গণফ্রন্টের মহাসচিব আহমদ আলী শেখ দাবি করেন, “আজ পর্যন্ত ইসি নিজেই অবিচারের শিকার। এই অবস্থার মধ্যেও নির্বাচন করতে হয় দলগুলোকে—যা শোচনীয়।”সিসি ক্যামেরা ও বিভাগভিত্তিক ভোটের প্রস্তাব
বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম সিরাজুল ইসলাম প্রস্তাব রাখেন—- বিভাগওয়ারি নির্বাচন আয়োজন
- প্রার্থী জামানত কমানো
- সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
ইসলামিক ফ্রন্টের ৯ দফা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, “গত ১৫ বছরের তিনটি নির্বাচনই বিতর্কিত। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এক দিনে নয়, চার ধাপে নির্বাচন করলে স্বচ্ছতা বাড়বে।” বাংলাদেশ সুপ্রিম পার্টি কালো টাকা রোধে ইসির কঠোর অ্যাকশন চায়।সংলাপের শুরুতে ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ উপস্থিত হলে হট্টগোল বাধে। আমন্ত্রণপত্র না থাকা অংশকে কক্ষ ছেড়ে যেতে বলেন ইসি সচিব। বেরিয়ে যাওয়া অংশ অভিযোগ করে বলে—তাদের বাদ দিয়ে অন্য অংশ ব্ল্যাকমেইল করে সংলাপে এসেছে। পরে অন্য অংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, “৫ আগস্টের আগে দলটি দখল করা হয়েছিল। এখন ত্যাগী নেতাদের নিয়ে নতুনভাবে দল গঠন করা হয়েছে।”
ইসির বার্তা: পেশীশক্তি দেখালে ক্ষতিগ্রস্ত হবেন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ দলগুলোর প্রতি কড়া বার্তা দেন— “যারা পেশীশক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। অপপ্রচার ছড়ালেও শাস্তি হবে। কর্মকর্তারা পক্ষপাত করলে তারাও ছাড় পাবেন না।” তিনি স্বীকার করেন, “ইসির ভুলের শেষ নেই। তবে এবার সেই ভুল যাতে না ঘটে, সে দিকেই কাজ করছি।” ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’ উদ্বোধনের তথ্য দিয়ে তিনি বলেন, “প্রবাসী ভোটারদের জন্য এ প্রক্রিয়া বিশ্বব্যাপী কঠিন হলেও আমরা আশাবাদী।”

Reporter Name 




















